
কাঠুয়া, ১৩ মে (হি.স.) : মাদকমুক্ত জম্মু ও কাশ্মীর অভিযানের আওতায় বড় সাফল্য পেল কাঠুয়া পুলিশ। জেলার রাজবাগ থানার ভাম্বারওয়ান লিঙ্ক রোড এলাকা থেকে প্রায় ৬ গ্রাম মাদক (হেরোইন) সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ নাকা তল্লাশির সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু চালক পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। তল্লাশিতে অভিযুক্তের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার হয়।
ধৃতের নাম বলবীর সিং। তিনি কাঠুয়ার বাসিন্দা এবং বর্তমানে সাম্বার বিজয়পুর এলাকায় থাকতেন।মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে, মাদক সংক্রান্ত কোনও তথ্য জানা থাকলে দ্রুত পুলিশকে জানাতে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস