রানাঘাটে চূর্ণী সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা, শিশু-সহ প্রাণ হারালেন ৩ জন
নদিয়া, ১৩ মে (হি. স.): নদিয়ায় বুধবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু-সহ তিনজনের। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১২ নম্বর জাতীয় সড়কে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটের চূর্ণী সেতু এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি এবং
পথ দুর্ঘটনা


নদিয়া, ১৩ মে (হি. স.): নদিয়ায় বুধবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু-সহ তিনজনের। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১২ নম্বর জাতীয় সড়কে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটের চূর্ণী সেতু এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি এবং একটি শিশু। ঘটনায় জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার একটি মোটরবাইকে করে এক শিশু-সহ তিনজন রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন। চূর্ণী সেতুর ওপর পৌঁছতেই আচমকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় পাশ দিয়ে যাওয়া একটি ১৬ চাকার লরির নিচে ঢুকে পড়ে বাইকটি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। উদ্ধারকাজের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার কাজও শুরু হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande