প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া, নাড্ডা-সহ অনেক মুখ্যমন্ত্রীর কমাচ্ছেন কনভয়ে গাড়ির সংখ্যা
নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা-সহ অনেক মুখ্যমন্ত্রীর কমাচ্ছেন কনভয়ে গাড়ির সংখ্যা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা-সহ অনেক মুখ্যমন্ত্রীর কমাচ্ছেন কনভয়ে গাড়ির সংখ্যা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, তিনি নিজে এবং তাঁর মন্ত্রিসভার সকল মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সকল বিধায়ক, জনপ্রতিনিধি, দিল্লি সরকারের কর্তা এবং সকল বিভাগের কর্তারাও প্রয়োজন অনুযায়ী ন্যূনতম সংখ্যক যানবাহন ব্যবহার করবেন এবং কারপুলিং ও গণপরিবহনকে অগ্রাধিকার দেবেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের মন্ত্রীদের যানবাহনের সংখ্যা অবিলম্বে ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সপ্তাহে একদিন গণপরিবহন ব্যবহার করা উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande