মহারাষ্ট্রের সাংলিতে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত ৬, আহত ১৩ জন
সাংলি, ১৩ মে (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রের সাংলিতে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে পশ্চিম মহারাষ্ট্রের সাংলি জেলার জাঠ তহসিলের মোটওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে। বুধবার সকাল
মহারাষ্ট্রের সাংলিতে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত ৬, আহত ১৩ জন


সাংলি, ১৩ মে (হি.স.): প্রবল বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রের সাংলিতে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে পশ্চিম মহারাষ্ট্রের সাংলি জেলার জাঠ তহসিলের মোটওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে। বুধবার সকালে সাংলির পুলিশ সুপার তুষার দোশি বলেন, গতকাল মার্গুবাই মন্দিরে একটি দুর্ঘটনা ঘটেছে। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে একটি দেওয়াল ধসে পড়ে। ৬ জন মারা গেছেন, ১৩ জন আহত হয়েছেন। প্রশাসন পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। আহত সবাই বর্তমানে বিপদমুক্ত।

পুলিশ জানিয়েছে, দেবী মুরগুবাইকে উৎসর্গীকৃত একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে মোটওয়াড়ি গ্রামে বিপুল সংখ্যক ভক্ত সমবেত হয়েছিলেন। বিকেল ৫টা নাগাদ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। ফলে, ভক্তরা নিকটবর্তী একটি নির্মাণাধীন স্থানে আশ্রয় নেন। এরই মধ্যে, তীব্র বাতাসে একটি বড় টিনের চালা উড়ে গিয়ে সরাসরি পাথরের দেওয়ালের উপর পড়ে; এর ফলে, দেওয়ালটি তার নিচে আশ্রয় নেওয়া ভক্তদের উপর ধসে পড়ে। ঘটনাস্থলেই ৬ জন মারা যান এবং আরও ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য জাঠ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংলির কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেট মৈনাক ঘোষ বলেন, গতকাল রাতে মোটওয়াড়ি গ্রাম পঞ্চায়েতে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন প্রচণ্ড বেগে বাতাস বইছিল। তার ফলে কয়েকটি ছাউনি উড়ে গিয়ে দেওয়ালে আঘাত করে, যার ফলে দেওয়ালটি ভেঙে পড়ে। দেওয়ালের পেছনে বসে থাকা ব্যক্তিদের মধ্যে ৬ জন মারা গেছেন এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বেসরকারি ও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande