
তিরুপুর, ১৩ মে (হি.স.): তামিলনাড়ুর তিরুপুরে দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। একজন পুলিশ কনস্টেবল রয়েছেন। পুলিশ জানিয়েছে, ভেল্লাকোভিলের একটি পুলিশ চেকপয়েন্টের কাছে একটি দ্রুতগতির গাড়ি দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারলে একজন পুলিশ কনস্টেবল-সহ ৬ জন মারা যান।
ডিভাইডারে ধাক্কা দেওয়া একটি লরিকে সরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ কনস্টেবল রবিচন্দ্রন, লরির চালক এবং গাড়ির চার আরোহী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ একটি মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ