
গুরুগ্রাম, ১৩ মে (হি.স.): ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এযাবৎ ৩-বার হাসপাতালে ভর্তি করা হয়েছে সোনিয়া গান্ধীকে। তবে, চিন্তার কোনও কারণ নেই বলেই জানা গিয়েছে। ৭৯ বছর বয়সী সোনিয়া গান্ধীকে সামান্য অস্ত্রোপচারের জন্য গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রের খবর, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে কিছু ডাক্তারি পরীক্ষার জন্য গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই নিয়ে তৃতীয়বার ৭৯ বছর বয়সী এই রাজ্যসভা সাংসদকে হাসপাতালে ভর্তি হতে হলো। ছোট অস্ত্রোপচারের জন্য বুধবার সকালে সোনিয়া গান্ধীকে গুরুগ্রামের মেদান্তা - দ্য মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর ডাক্তারি পরীক্ষা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ