
গুরুগ্রাম, ১৩ মে (হি.স.): গুরুগ্রামের হাসপাতালে রুটিন স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বুধবার এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। চিন্তার কোনও কারণ নেই বলেও অভয় দিয়েছেন তিনি। বুধবারই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এযাবৎ ৩-বার হাসপাতালে ভর্তি হন সোনিয়া গান্ধী। তবে, এবার চিন্তার কোনও কারণ নেই বলেই জানা গিয়েছে।
৭৯ বছর বয়সী সোনিয়া গান্ধীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দলীয় সূত্রের খবর, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে কিছু ডাক্তারি পরীক্ষার জন্য গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই নিয়ে তৃতীয়বার ৭৯ বছর বয়সী এই রাজ্যসভা সাংসদকে হাসপাতালে ভর্তি হতে হয়। স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফেরেন সোনিয়া।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ