ভবানীপুরে বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রাম নিয়ে শুরু জল্পনা
কলকাতা, ১৩ মে (হি.স.): জল্পনা ছিলই, আর তাই সত্যি হল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন ছেড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসেবে কাজ চালাবেন তিনি। বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। ভবানীপুর কেন
ভবানীপুরে বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রাম নিয়ে শুরু জল্পনা


কলকাতা, ১৩ মে (হি.স.): জল্পনা ছিলই, আর তাই সত্যি হল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন ছেড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসেবে কাজ চালাবেন তিনি। বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী। শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।

এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকে নির্বাচিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধি অনুযায়ী একটি আসন থেকে ইস্তফা দিতে হত। এক্ষেত্রে তিনি ভবানীপুরকে বেছে নেওয়ায় নন্দীগ্রাম আসনে উপনির্বাচন হবে। নন্দীগ্রাম থেকে ৯ হাজার ৬৬৫ ভোটে জয়ী হন শুভেন্দুবাবু। পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেন। একইসঙ্গে দু’টি কেন্দ্র থেকে বিধায়ক থাকা যায় না। তাই নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন থেকে ইস্তফা দিতে হত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande