জিন্দে গ্রেফতার রাজস্থান ও পঞ্জাবের দুই পাচারকারী, উদ্ধার ৮ কুইন্টালের বেশি মাদক
জিন্দ, ১৩ মে (হি.স.) : হরিয়ানার জিন্দে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী। বুধবার খানৌরি রোডের মহলখেড়া রেলওয়ে ওভারব্রিজের কাছে অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আট কুইন্টাল ১৫ কিলোগ্রাম মাদক ( পোস্তদানা)। পুলিশ সূত্রে জানা গিয়ে
মাদক পাচারের অভিযোগে শিমলায় পুলিশের হাতে গ্রেফতার এক ব্যাংক আধিকারিক


জিন্দ, ১৩ মে (হি.স.) : হরিয়ানার জিন্দে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী। বুধবার খানৌরি রোডের মহলখেড়া রেলওয়ে ওভারব্রিজের কাছে অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আট কুইন্টাল ১৫ কিলোগ্রাম মাদক ( পোস্তদানা)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন পঞ্জাবের বারনালার বাসিন্দা গুরচরণ সিং এবং অন্যজন রাজস্থানের চিতোরগড় জেলার পালখেড়ি গ্রামের বাসিন্দা মহেশ রাও মারাঠা।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, নারওয়ানার ইন্দিরা কলোনি এলাকায় টহল চলাকালীন গোপন সূত্রে খবর মেলে, পঞ্জাব ও রাজস্থানের দুই পাচারকারী বিপুল পরিমাণ মাদক ( পোস্তদানা) নিয়ে পঞ্জাবের দিকে যাচ্ছে। খবর পাওয়ার পরই পুলিশ খানৌরি রোডের মহলখেড়া রেলওয়ে ওভারব্রিজের কাছে নাকা তল্লাশি শুরু করে।

কিছুক্ষণ পর জিন্দের দিক থেকে আসা সন্দেহভাজনদের ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। ত্রিপলের নীচে থাকা ৩৯টি বস্তা থেকে মোট আট কুইন্টাল ১৫ কিলোগ্রামমাদক ( পোস্তদানা) উদ্ধার করে পুলিশ। এরপরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ঘটনায় নারওয়ানা শহর থানায় এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande