সিউড়িতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, ৩টি পানীয় জলের বোরিংয়ের তার কাটল দুষ্কৃতীরা
সিউড়ি, ১৩ মে (হি. স.):- ভোটের ফলের নিরিখে এলাকায় বিজেপির লিড পাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকা। স্থানীয় তিনটি পানীয় জলের বোরিংয়ের বৈদ্যুতিক তার কেটে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের কর্মী-সমর্থকদের ব
জল সংকট


সিউড়ি, ১৩ মে (হি. স.):- ভোটের ফলের নিরিখে এলাকায় বিজেপির লিড পাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকা। স্থানীয় তিনটি পানীয় জলের বোরিংয়ের বৈদ্যুতিক তার কেটে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এই নক্কারজনক ঘটনার জেরে বুধবার সকাল থেকেই পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

​স্থানীয়দের অভিযোগ, গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপি এগিয়ে থাকায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই কাজ করা হয়েছে। বুধবার সকালে বাসিন্দারা জল তুলতে গিয়ে দেখেন তিনটি বোরিংয়েরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বাসিন্দাদের দাবি, এর আগেও ভোটের সময় ঠিক একইভাবে জল বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ।

​এলাকার বাসিন্দা রাজেশ দাস ও বিউটি দাসদের অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ের মাঝখানে সাধারণ মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়া অন্যায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি সৌভিক রায়। তাঁর দাবি, এটি নিছকই একটি যান্ত্রিক সমস্যা হতে পারে, একে অযথা রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande