
কলকাতা, ১৩ মে (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবারও ফিরছে গরম, একইসঙ্গে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক।
উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের আট জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ