অমৃতসর বিমানবন্দরে আড়াই কোটি টাকার বেশি মূল্যের সোনা উদ্ধার, যাত্রী গ্রেফতার
অমৃতসর, ১৫ মে (হি.স.): শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস (শুল্ক) বিভাগের বড় সাফল্য। এক যাত্রীর কাছ থেকে ২.৫৮ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস। শুক্রবার জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রী ম
অমৃতসর বিমানবন্দরে ২.৫৮ কোটি টাকার সোনা উদ্ধার, যাত্রী গ্রেফতার


অমৃতসর, ১৫ মে (হি.স.): শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস (শুল্ক) বিভাগের বড় সাফল্য। এক যাত্রীর কাছ থেকে ২.৫৮ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস।

শুক্রবার জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রী মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এমএইচ-১১৯- এ চড়ে অমৃতসর থেকে কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সন্দেহ হওয়ায় কাস্টমস আধিকারিকরা তাঁকে আটক করে তল্লাশি চালান। তল্লাশিতে তাঁর কাছ থেকে মোট ১,৬৭৬ গ্রাম ২৪ ক্যারেট–এর সোনা উদ্ধার হয়। কড়া ও সোনার বিস্কুটের আকারে তা লুকিয়ে রাখা ছিল বলে জানা গেছে। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ২.৫৮ কোটি টাকা।

কাস্টমস বিভাগ সোনা বাজেয়াপ্ত করেছে এবং যাত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনার পিছনে বড় কোনও পাচার চক্রের যোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande