
নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): হজ ২০২৬-এর যাত্রীদের যাতায়াত সহজ করতে অভিনব উদ্যোগ নিল দিল্লি স্টেট হজ কমিটি। রামলীলা ময়দানে স্থাপিত হজ ক্যাম্প থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ পর্যন্ত যাত্রীদের এবার মেট্রোর মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।
শুক্রবার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাসের পরিবর্তে মেট্রো ব্যবহারের এই সিদ্ধান্ত যাত্রীদের সময় ও খরচ দুটোই কমাবে। পাশাপাশি এটি কেন্দ্রীয় সরকারের মেট্রো ও গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়ার বার্তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
এই ব্যবস্থায় দিল্লি স্টেট হজ কমিটির চেয়ারপারসন, এক্সিকিউটিভ অফিসার আশফাক আহমেদ আরফি, দিল্লি পুলিশ, ডিএমআরসি, এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আধিকারিকরা হজ যাত্রীদের সঙ্গে মেট্রোতে সফরও করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য