শাহবাগে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ অবমাননা, সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ও নিন্দা
ঢাকা, ১৫ মে (হি.স.) : রাজধানী ঢাকার র শাহবাগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ জুতার মালা পরিয়ে অবমাননা করার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে একদল দুর্বৃত্ত এই ধৃষ্টতা প্রদর্শন করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়
Disrespect the July


ঢাকা, ১৫ মে (হি.স.) : রাজধানী ঢাকার র শাহবাগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এ জুতার মালা পরিয়ে অবমাননা করার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে একদল দুর্বৃত্ত এই ধৃষ্টতা প্রদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের আলোতে জনাকীর্ণ শাহবাগ এলাকায় এমন জঘন্য কাজ করে দুর্বৃত্তরা নির্বিঘ্নে চলে যায়। পরবর্তীতে বিষয়টি নজরে এলে স্থানীয় সাধারণ জনতা নিজ উদ্যোগে স্মৃতিস্তম্ভ থেকে অবমাননাকর জুতার মালাগুলো সরিয়ে এলাকাটি পরিষ্কার করেছেন।

এই ঘটনাকে জুলাই বিপ্লবের অর্জন ও শহিদদের স্মৃতির প্রতি চরম অবমাননা হিসেবে দেখছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। শাহবাগের মতো গুরুত্বপূর্ণ ও সার্বক্ষণিক নজরদারিতে থাকা এলাকায় এমন ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন উপস্থিত জনতা।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং এর অর্জনকে অস্বীকার করতে চায়, তারাই পরিকল্পিতভাবে এই ঘৃণ্য কাজ করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

শহিদদের স্মৃতির প্রতি সম্মান রক্ষার্থে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষুব্ধ সাধারণ জনতা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande