দীর্ঘ অপেক্ষার পর আইপিএলে নেতৃত্বের অভিষেক হল জাসপ্রিত বুমরাহর
মুম্বই, ১৫ মে(হি.স.): ২০১৩ সালের এপ্রিলে আইপিএলে অভিষেক হয় জাসপ্রিত বুমরাহর। তারপর থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তিনি শুধু মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলছেন। এক যুগের পর দলটিতে যোগ হলো তার নতুন পরিচয়, অধিনায়ক! পঞ্জাব কিংসের বিপক্ষে বৃহস্পতিবার
দীর্ঘ অপেক্ষার পর আইপিএলে নেতৃত্বের অভিষেক হল জাসপ্রিত বুমরাহর


মুম্বই, ১৫ মে(হি.স.): ২০১৩ সালের এপ্রিলে আইপিএলে অভিষেক হয় জাসপ্রিত বুমরাহর। তারপর থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তিনি শুধু মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলছেন।

এক যুগের পর দলটিতে যোগ হলো তার নতুন পরিচয়, অধিনায়ক!

পঞ্জাব কিংসের বিপক্ষে বৃহস্পতিবার পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বইয়ের নেতৃত্ব দিলেন বুমরাহ। প্রতিযোগিতাটিতে ১৫৬ ম্যাচ খেলে ফেলার পর, নেতৃত্বের অভিষেক হল এই ভারতীয় পেসারের।

কোনও দলকে নেতৃত্ব দিতে বুমরাহর চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে(২০০ ম্যাচ) ভারতীয় অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজাকে।

প্রথমবারের মতো মুম্বইকে নেতৃত্ব দিয়ে দারুন খুশি বুমরাহ। বললেন, ' ভালো লাগছে। ১৯ বছর বয়সে এখানে এসেছিলাম। কখনও ভাবিনি যে, মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার আগে টেস্ট অধিনায়ক হবো।”

ভারতকে তিনটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ, অধিনায়ক রোহিত শার্মার অনুপস্থিতিতে। ২০২২ সালের ইংল্যান্ড সফরে একটি ও ২০২৪-২৫ বোর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্টে অধিনায়কত্ব করেন বুমরাহ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande