কর্ণাটকের তুঙ্গভদ্রা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, ট্র্যাক্টর উল্টে ছয় জনের মৃত্যু, আহত একাধিক
কোপ্পাল, ১৫ মে (হি.স.): কর্ণাটকের কোপ্পাল জেলায় মুনিরবাদের থানার অন্তর্গত তুঙ্গভদ্রা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১০ জনেরও বেশি, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভক্
কর্ণাটকের তুঙ্গভদ্রা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, ট্র্যাক্টর উল্টে ছয় জনের মৃত্যু, আহত একাধিক


কোপ্পাল, ১৫ মে (হি.স.): কর্ণাটকের কোপ্পাল জেলায় মুনিরবাদের থানার অন্তর্গত তুঙ্গভদ্রা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১০ জনেরও বেশি, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভক্তদের নিয়ে একটি ট্র্যাক্টর হুলিগেম্মা জাত্রার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ট্যাঙ্কার ট্র্যাক্টরটিকে ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি সেতু থেকে নিচে পড়ে যায়।

মৃতদের মধ্যে এক শিশু সহ কেঞ্চাপ্পা (৩৫), মহান্তেশ (১৮), ভারত (১), সবিতা (১২), মারেশ ও গৌরাম্মা রয়েছেন বলে জানা গেছে। তারা সকলেই বিজয়নগর জেলার কুডলিগি তালুকের মারালায়ানাহাল্লি গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত হসপট ও কোপ্পাল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল চত্বরে নিহতদের পরিবারের কান্নায় শোকের পরিবেশ তৈরি হয়।

পুলিশ সুপার এল. আরসিদ্দি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande