প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা আরব আমিরশাহীর প্রেসিডেন্টের
নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আবুধাবি পৌঁছেছেন। এ দিন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে আবুধাবি বিমানবন্দরে অভ্যর্থনা জানান। পৌঁছনোর পরে প্রধানমন্ত্রী মোদীকে ‘গার্ড অব অনার’
প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা আরব আমিরশাহীর প্রেসিডেন্টের


নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আবুধাবি পৌঁছেছেন। এ দিন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে আবুধাবি বিমানবন্দরে অভ্যর্থনা জানান। পৌঁছনোর পরে প্রধানমন্ত্রী মোদীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এর পরে, আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সংযুক্ত আরব আমিরশাহীর উপর ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সে দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আল নাহিয়ানের ভাবনাচিন্তার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) সফরের শুরুতেই দুই দেশের মধ্যে ৭টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এই সফরের অন্যতম বড় সাফল্য হলো ভারতের পরিকাঠামো ক্ষেত্রে ইউএই-র পক্ষ থেকে ৫ আরব মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা। শুক্রবার দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সমঝোতা স্মারকগুলি স্বাক্ষরিত হয়। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারত ও ইউএই-র মধ্যে এই কৌশলগত অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো প্রতিরক্ষা, জ্বালানি এবং ডিজিটাল পরিকাঠামোয় সহযোগিতা বৃদ্ধি করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande