কলকাতা ডার্বির আগে নজিরবিহীন উদ্যোগ: মোহন বাগান ও ইস্টবেঙ্গলকে এক মঞ্চে আনল কিংফিশার
কলকাতা, ১৫ মে (হি. স.): ২০২৫-২৬ আইএসএল মরসুমের বহুপ্রতীক্ষিত কলকাতা ডার্বির আগে এক অনন্য নজির সৃষ্টি করল ইউনাইটেড ব্রিউয়ারিশ লিমিটেড । দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব— মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল এফসি-কে একই মঞ্চে এনে তাদের সঙ্গে অংশীদারি
সরকারিভাবে ঘোষণার পূর্ব মুহূর্তে তোলা ছবি


কলকাতা, ১৫ মে (হি. স.): ২০২৫-২৬ আইএসএল মরসুমের বহুপ্রতীক্ষিত কলকাতা ডার্বির আগে এক অনন্য নজির সৃষ্টি করল ইউনাইটেড ব্রিউয়ারিশ লিমিটেড । দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব— মোহন বাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল এফসি-কে একই মঞ্চে এনে তাদের সঙ্গে অংশীদারিত্ব বা পার্টনারশিপ উদযাপন করল এই সংস্থা। মূলত 'কিংফিশার স্ট্রং পাওয়ার সোডা'-র ব্যানারে দুই প্রধানের সঙ্গে এই গাঁটছড়া উদযাপন করা হয়।

​এই অনুষ্ঠানের আরও একটি বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় ফুটবলে 'অ্যামস্টেল গ্রান্ডে' -র আত্মপ্রকাশ। ইউবিএল-এর এই প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ডটি বিশেষভাবে মোহন বাগানের সঙ্গে হাত মিলিয়ে তাদের পথ চলা শুরু করেছে।

​কলকাতা ডার্বিকে ঘিরে বাঙালির যে চিরাচরিত আবেগ, সমর্থকদের উন্মাদনা এবং বিশ্বজুড়ে ভারতীয় ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ইউবিএল-এর চিফ মার্কেটিং অফিসার বিক্রম বেল এই প্রসঙ্গে বলেন, “পশ্চিমবঙ্গে ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি আবেগের নাম। কলকাতা ডার্বির যে উত্তেজনা, তা দেশের অন্য কোথাও দেখা যায় না। আমরা এই সমৃদ্ধ ফুটবল সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হতেই দুই প্রধানের সঙ্গে হাত মিলিয়েছি।”

​ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, মাঠের লড়াই শুরুর আগে দুই প্রধানকে এক ছাতার তলায় আনার এই বাণিজ্যিক উদ্যোগ ভারতীয় ফুটবলে কর্পোরেট জগতের ক্রমবর্ধমান আগ্রহ ও প্রতিশ্রুতিরই প্রতিফলন। এর ফলে ফুটবলের বিপণন ও জনপ্রিয়তা দুই-ই নতুন মাত্রা পাবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande