প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সবার জন্য পাকা ঘর নিশ্চিত করার ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের
মুম্বই, ১৫ মে (হি.স.): আর কোনও দরিদ্র মানুষ মাটির ঘরে থাকবে না বলে জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সবার জন্য পাকা ঘর” লক্ষ্য পূরণে কেন্দ্র সরকার কাজ করছে বলে জানান তিনি। শুক্রবার সাতারা জেলার
প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সবার জন্য পাকা ঘর নিশ্চিত করার ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের


মুম্বই, ১৫ মে (হি.স.): আর কোনও দরিদ্র মানুষ মাটির ঘরে থাকবে না বলে জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সবার জন্য পাকা ঘর” লক্ষ্য পূরণে কেন্দ্র সরকার কাজ করছে বলে জানান তিনি।

শুক্রবার সাতারা জেলার সৈনিক গ্রাউন্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মহারাষ্ট্রকে এক বছরে ৩০ লক্ষ পাকা ঘর নির্মাণের লক্ষ্য দেওয়া হয়েছিল, যা দেশের অন্য কোনও রাজ্যের ক্ষেত্রে হয়নি।

শিবরাজ সিং বলেন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সোলার শক্তির মাধ্যমে জিরো বিদ্যুৎ বিল, দ্রুত পাঁচ লক্ষ ঘর নির্মাণ এবং ভূমিহীনদের আর্থিক সহায়তার মতো উদ্যোগের জন্য তিনি প্রশংসা করেন।

তিনি আরও জানান, গ্রামীণ উন্নয়নের জন্য ১ জুলাই থেকে “বিকশিত ভারত যোজনা” শুরু হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, পেঁয়াজ চাষিদের সমস্যার কথা বিবেচনা করে নাফেডের মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যে পেঁয়াজ কেনা শুরু হয়েছে। বিভিন্ন ফসলের এমএসপি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, “ওয়ান নেশন, ওয়ান ইলেকশন” নীতির মাধ্যমে দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হলে সময় ও অর্থ সাশ্রয় হবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবীশ বলেন, রাজ্য ৩০ লক্ষ ঘর নির্মাণের লক্ষ্যে দ্রুত কাজ করছে। আগামী পাঁচ বছরে রাজ্যের প্রতিটি গৃহহীন মানুষকে পাকা ঘর দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande