প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়িতে হামলার অভিযোগ
কলকাতা, ১৭ মে (হি. স.) : ভোট পরবর্তী অশান্তিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে বিজেপির মিছিল থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। খেজুরির হিজলি ও বিদ্যাপীঠে ''আক্রান্ত''দের ত্রাণ দিয়ে ফিরছিলেন
কংগ্রেসের প্রতিনিধি দল খেজুরিতে পরিদর্শনে


কলকাতা, ১৭ মে (হি. স.) : ভোট পরবর্তী অশান্তিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে বিজেপির মিছিল থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। খেজুরির হিজলি ও বিদ্যাপীঠে 'আক্রান্ত'দের ত্রাণ দিয়ে ফিরছিলেন শুভঙ্কর-সহ কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ, পথেই বিজেপির বিজয় মিছিল থেকে শুভঙ্কর এবং কংগ্রেস নেতৃত্বের মোট তিনটি গাড়িতে হামলা চালানো হয়েছে। কংগ্রেসের অভিযোগ, শুভঙ্কর সরকারের গাড়ির ও প্রতিনিধি দলের অন্য গাড়িগুলিতেও দফায় দফায় হামলা চালানো হয়েছে। শুভঙ্কর সরকারের অভিযোগ, লাঠি, অস্ত্র হাতে হামলা চালানো হয়েছে। এর আগে খেজুরি ও বিদ্যাপীঠে ত্রাণ বিতরণ করেছেন কংগ্রেস নেতৃত্ব। শুভঙ্করের সঙ্গেই ছিলেন কল্যাণ রায়, শম্ভু ভূঁইয়া, শুভাশিস ভট্টাচার্য-সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande