
গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অদীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) বিভিন্ন স্থানে গত কয়দিনে একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকটি চোরকে গ্রেফতার করেছে।
আজ রবিবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, গত ১২ মে গুয়াহাটির অ্যান্টি ড্রাগিং-এর একটি টিম ২২৪৫০নম্বর নিউদিল্লি-গুয়াহাটি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে যাত্রীদের সামগ্রী চুরির সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। তার কাছ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে উদ্ধারকৃত সামগ্রীসহ জিআরপি/গুয়াহাটির কাছে হস্তান্তর করে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।
একই দিন অন্য এক অভিযানে আরপিএফ/পোস্ট/কাটিহার (পূর্ব)-এর কর্মীরা কাটিহার রেল স্টেশনে একজন ব্যক্তিকে আটক করে আনুমানিক ৩২ হাজার টাকা মূল্যের একটি চুরির মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই অভিযুক্তকে জিআরপি/কাটিহার-এর কাছে হস্তান্তর করা হয়। জিআরপি থানায় বিএনএস-এর উপযুক্ত ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
অভিযান অব্যাহত রেখে ১৩ মে রঙিয়ার সিআইবি দল রঙিয়া রেলওয়ে স্টেশনে ১৫৯৩৩ নম্বর নিউ তিনসুকিয়া- অমৃতসর এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের দুটি চুরির মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জিআরপি/রঙিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সফল অভিযানগুলো যাত্রী ও তাঁদের জিনিসপত্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণে রেলওয়ে সুরক্ষা বাহিনীর সতর্কতা এবং দ্রুত পদক্ষেপ। নিরাপদ ও সুরক্ষিত ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যাত্রীদের সতর্ক থাকার পাশাপাশি যে কোনও সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস