আরামবাগে এবিভিপির বিশেষ প্রশিক্ষণ শিবির
হুগলি, ১৭ মে (হি.খ.) : আরামবাগের কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে রবিবার একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। জানা গিয়েছে, আরামবাগ ও কা
এবিভিপির প্রশিক্ষণ শিবির


হুগলি, ১৭ মে (হি.খ.) : আরামবাগের কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে রবিবার একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়।

জানা গিয়েছে, আরামবাগ ও কামারপুকুর-সহ হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে মূলত ছাত্রছাত্রীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব গঠন এবং সমাজ ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে উপস্থিত সংগঠনের নেতৃত্বরা ছাত্রসমাজের ভূমিকা, জাতীয় শিক্ষা নীতি, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ পর্বও অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ শিবির তাঁদের ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্বের গুণাবলি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের পক্ষ থেকেও ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande