ক্ষেতে বাস, সুরক্ষিত ৪৯ জন বিয়েবাড়ির যাত্রী
বাজারিছড়া (অসম), ১৭ মে (হি.স.) : বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ৪০ জন যাত্রীবাহী একটি বাস। শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত রাধাপ্যারী গ্রাম পঞ্চায়েতের গোপালপুর থেকে হাইলাকান্দিতে বউভাত (চতুর্থমঙ্গল) অনুষ্ঠানে অংশগ্রহণ করতে
বরযাত্রীবাহী গাড়ি ক্ষেতে


বাজারিছড়া (অসম), ১৭ মে (হি.স.) : বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ৪০ জন যাত্রীবাহী একটি বাস। শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত রাধাপ্যারী গ্রাম পঞ্চায়েতের গোপালপুর থেকে হাইলাকান্দিতে বউভাত (চতুর্থমঙ্গল) অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এএস ১০ বিসি ৬১৬৬ নম্বরের একটি এসি বাস নিয়ে গিয়েছিলেন ৪০ জন।

বাসের চালক জানান, শনিবার সন্ধ্যার দিকে হাইলাকান্দি থেকে ফেরার পথে দোহালিয়া পূর্বগুল এলাকায় আসতেই হঠাৎ গাড়ির স্টিয়ারিং বিকল হয়ে রাস্তা থেকে ক্ষেতে নেমে যায় বাসটি। ক্ষেতে নেমে যাওয়ার বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি।

এদিকে যাত্রীরা জানান, চালকের দক্ষতা এবং ভগবানের অশেষ কৃপায় আমাদের কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির চালক অন্য একটি বাস গাড়ি এনে বিয়েবাড়ির যাত্রীদের গন্তব্যস্থলে পাঠিয়েছেন। আজ সকালে পাথারকান্দি থানার পুলিশ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় দুটি এক্সক্যাভ্যাটরের সাহায্যে ক্ষেত থেকে উদ্ধার করা হয় বাসটিকে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande