হুগলির চণ্ডীতলায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২৫
হুগলি, ১৮ মে (হি.স.): পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার মাঝেরবাগপাড়া এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় একটি গাড়ি এবং একটি মোটরবাইক ব্যাপকভাবে ভাঙচুর করা হয়ে
হুগলির চণ্ডীতলায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২৫


হুগলি, ১৮ মে (হি.স.): পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলার মাঝেরবাগপাড়া এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় একটি গাড়ি এবং একটি মোটরবাইক ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক মহিলা পুলিশ কনস্টেবল-সহ মোট পাঁচজন পুলিশ কর্মী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে। সোমবার ধৃত ২৫ জনকেই আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande