পারিশ্রমিকের দাবিতে রানাঘাট পুরসভায় বিক্ষোভ, গেট অবরোধ অস্থায়ী সাফাই কর্মীদের
রানাঘাট, ১৮ মে (হি. স.):-এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে সোমবার সকালে বিক্ষোভে সামিল হলেন রানাঘাট পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। এদিন সকাল থেকেই পুরসভার মূল গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। তাঁদের অভিযোগ, দী
রানাঘাটে বিক্ষোভ


রানাঘাট, ১৮ মে (হি. স.):-এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে সোমবার সকালে বিক্ষোভে সামিল হলেন রানাঘাট পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। এদিন সকাল থেকেই পুরসভার মূল গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকলেও পুর কর্তৃপক্ষের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একাধিকবার বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার প্রতিনিধি পার্থসারথি চট্টোপাধ্যায়। তিনি আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পরই বিক্ষোভ তুলে নেন সাফাই কর্মীরা।অন্যদিকে, পুরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, তহবিলের অভাব এবং রাজ্য সরকারের তরফে অর্থ বরাদ্দ পেতে দেরি হওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে কর্মীদের বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি আশ্বাস দেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande