ভ্যাকসিনের অভাবে উত্তপ্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল, গেট অবরোধ রোগীর আত্মীয়দের
দুর্গাপুর, ১৮ মে (হি. স.) : বিড়াল, কুকুর ও সাপের কামড়ের ভ্যাকসিন না পাওয়ার অভিযোগে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। ভ্যাকসিনের দাবিতে হাসপাতালের মূল গেট আটকে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় ও সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটন
বিক্ষোভ


দুর্গাপুর, ১৮ মে (হি. স.) : বিড়াল, কুকুর ও সাপের কামড়ের ভ্যাকসিন না পাওয়ার অভিযোগে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। ভ্যাকসিনের দাবিতে হাসপাতালের মূল গেট আটকে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় ও সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।বিক্ষোভকারীদের অভিযোগ, নির্ধারিত সময় অনুযায়ী ভ্যাকসিনের পরবর্তী ডোজ নিতে হাসপাতালে এলেও বহু রোগীকে “ভ্যাকসিন নেই” বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে রোগী ও তাঁদের পরিবারকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি হাসপাতালের কিছু চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের দাবি, প্রাণীর কামড়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি। অথচ হাসপাতালের অব্যবস্থা ও গাফিলতির কারণে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরিষেবাও ব্যাহত হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। এ বিষয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানান, ভ্যাকসিন সরবরাহে সাময়িক অনিয়মের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মঙ্গলবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande