গারুলিয়া পৌরসভায় অর্জুন সিং, দুর্নীতির অভিযোগ তুলে নাগরিক পরিষেবার উন্নতিতে জোর
গারুলিয়া, ১৮ মে (হি. স.): গারুলিয়া পৌরসভায় পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। সোমবারের এই বৈঠকে পৌরসভার একাধিক কাজকর্ম নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর পৌরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তু
অর্জুন সিং


গারুলিয়া, ১৮ মে (হি. স.): গারুলিয়া পৌরসভায় পৌঁছে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। সোমবারের এই বৈঠকে পৌরসভার একাধিক কাজকর্ম নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর পৌরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন তিনি।অর্জুন সিং বলেন, পৌরসভার মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের কাছে দ্রুত ও স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়া। নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। বিশেষ করে পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষ যাতে কোনও ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।বিধায়কের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার বহু মানুষ বিভিন্ন নাগরিক সমস্যায় ভুগছেন। সেই সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পৌরসভার কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার বিষয়েও জোর দেন তিনি।এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলেও যথেষ্ট চর্চা শুরু হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande