আব্দুল রশিদকে অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): দিল্লি হাইকোর্টে জামিন পেলেন বারামুল্লার সাংসদ আব্দুল রশিদ শেখ। বাবার জীবনাবসানের জন্য দিল্লি হাইকোর্ট সোমবার বারামুল্লার সাংসদ আব্দুল রশিদ শেখকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। তাঁকে ২ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জা
আব্দুল রশিদকে অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট


নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): দিল্লি হাইকোর্টে জামিন পেলেন বারামুল্লার সাংসদ আব্দুল রশিদ শেখ। বাবার জীবনাবসানের জন্য দিল্লি হাইকোর্ট সোমবার বারামুল্লার সাংসদ আব্দুল রশিদ শেখকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। তাঁকে ২ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

আব্দুল রশিদ শেখ এনআইএ-র একটি মামলার অভিযুক্ত এবং তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। এর আগে, হাসপাতালে বাবার সঙ্গে দেখা করার জন্য তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল। এবার বাবার মৃত্যুর জন্য অন্তর্বর্তী জামিন পেলেন আব্দুল রশিদ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande