পর্যাপ্ত রয়েছে পেট্রোল-ডিজেল, এলপিজি ও প্রাকৃতিক গ্যাস: কেন্দ্র
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহেও ভারতে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার। সোমবার আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃ
সুজাতা শর্মা


নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাতের আবহেও ভারতে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে আশ্বস্ত করল কেন্দ্রীয় সরকার। সোমবার আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। তিনি বলেন, এলপিজি পরিবেশক, বিক্রেতা ও গ্রাহকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, পেট্রোল, ডিজেল এবং এলপিজির সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি তিনি নাগরিকদের পিএনজি, ইন্ডাকশন এবং ইলেকট্রিক কুকটপের মতো বিকল্প রান্নার জ্বালানি ক্রমবর্ধমানভাবে ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে।

বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (উপসাগরীয় অঞ্চল) অসীম আর. মহাজন সাংবাদিকদের জানান, উপসাগরীয় অঞ্চল ও পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দূতাবাস ও কনস্যুলেটগুলো ২৪-ঘণ্টার হেল্পলাইন চালু রেখেছে। মহাজন বলেন, ভারতীয় নাগরিকদের আপাতত ইরান সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande