মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, বিকেলে ব্লু লাইনে ব্যাহত পরিষেবা
কলকাতা, ১৮ মে (হি.স.): সোমবার বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। এর জেরে কিছু সময়ের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার বিকেলে কলকাতা মেট্রো ব্লু লাইনে
মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, বিকেলে ব্লু লাইনে ব্যাহত পরিষেবা


কলকাতা, ১৮ মে (হি.স.): সোমবার বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। এর জেরে কিছু সময়ের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার বিকেলে কলকাতা মেট্রো ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর) রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। লাইনে ঝাঁপ দেওয়ায় মেট্রো চলাচল থমকে যায়। এই ঘটনার জেরে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকে।

জানা গিয়েছে, এদিন বিকেল ৪.১০ মিনিট নাগাদ এক পুরুষ যাত্রী রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। ওই যাত্রীকে মেট্রো লাইন থেকে তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর পরেই ডাউন লাইনে আংশিক রুটে মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। পরিষেবা ব্যাহত হওয়ায় অগত্যা অনেক অফিস ফেরত যাত্রী পাতালপথ ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande