
হাওড়া, ১৮ মে (হি.স.): রবীন্দ্র সেতুর স্তম্ভে ধাক্কা মারল একটি যাত্রিবোঝাই বাস। জখম হন অন্তত ১২ জন যাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি হয়। হাওড়া-কামালগাজি রুটের সরকারি বাসটি হাওড়া থেকে কলকাতার দিকে আসছিল। অভিযোগ, ওই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সেতুর একটি স্তম্ভে ধাক্কা মারে। আহত যাত্রীদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাস চালককে আটক করেছে পুলিশ।
এদিকে, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল কুলটি ট্র্যাফিক গার্ড-এ কর্মরত এক সিভিক কর্মীর। রবিবার রাতের ঘটনা। মৃতের নাম রমেন সাহা। পুলিশ জানায়, চেকপোস্টের ধানবাদগামী লেনে ট্র্যাফিক নিয়ন্ত্রণের কাজ করার সময়ে দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ