পার্ক সার্কাস কানেক্টরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে বাস; মৃত এক, আহত আরও ৩
কলকাতা, ১৮ মে (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল একটি অ্যাপনির্ভর ছোট বাস। তাতে এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখমদের অবস্থা গুরুতর বলে সূত্রের খবর। পুলিশ সূত্
পার্ক সার্কাস কানেক্টরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে বাস; মৃত এক, আহত আরও ৩


কলকাতা, ১৮ মে (হি.স.): নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেল একটি অ্যাপনির্ভর ছোট বাস। তাতে এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখমদের অবস্থা গুরুতর বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোমবার সকালে গোবিন্দ খটিক রোড এবং পার্ক সার্কাস কানেক্টরের কাছে। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, রবিবার রাতে হাওড়ার বালির জিটি রোডে লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইকচালকের। অ্যাপনির্ভর খাবার সরবরাহকারী সংস্থার কর্মী ওই যুবকের নাম জয়দীপ হালদার। বালির শিবগোপাল ব্যানার্জি লেনের বাসিন্দা ওই যুবক লিলুয়ার দিকে খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন। সেই সময়ে একটি লরি তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়লে তাঁকে পিষে দেয় ওই লরি। বালি থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande