এশিয়ান গেমস এবং কমনওয়েলথে যোগ্যতা অর্জনের জন্য বক্সার লাভলিনাকে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : সম্প্রতি পাটিয়ালায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনী ট্রায়ালে মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতের বক্সিং দলে জায়গা নিশ্চিত করে ২০২৬ সালের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস, দুই প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জনের জন্য অলিম্পিক পদকজয়ী
বক্সার লাভলিনা বড়গোঁহাইকে সংবর্ধনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : সম্প্রতি পাটিয়ালায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনী ট্রায়ালে মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতের বক্সিং দলে জায়গা নিশ্চিত করে ২০২৬ সালের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস, দুই প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জনের জন্য অলিম্পিক পদকজয়ী অসম-কন্যা বক্সার লাভলিনা বড়গোঁহাইকে সংবর্ধনা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ সোমবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে লাভলিনাকে বড়গোঁহাইকে সংবর্ধনার পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব। লাভলিনা ‘অসমের গর্ব’, বলে তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন জানান তিনি। পাশাপাশি আসন্ন প্রতিযোগিতাগুলির জন্য শুভকামনাও করেছেন মুখ্যমন্ত্রী।

হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘আমি তাঁকে মর্যাদাপূর্ণ এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাই এবং আগামী দিনে তাঁর সমস্ত প্রতিযোগিতার জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রসঙ্গত, অলিম্পিক পদকজয়ী এবং ভারতের অন্যতম শীর্ষ বক্সার লাভলিনা বড়গোহাঁই আন্তর্জাতিক মঞ্চে নিজের কৃতিত্বের মাধ্যমে অসম ও দেশের জন্য ধারাবাহিকভাবে গৌরব বয়ে আনছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২৬ সালের কমনওয়েলথ গেমস আগামী ২৩ জুলাই গ্লাসগোতে এবং আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস ২০২৬ শুরু হবে জাপানে। ভারতীয় মহিলা বক্সিংয়ে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করে লাভলিনা ৭৫ কেজি বিভাগের ফাইনালে সানামাচা চানুকে ৫-০ ব্যবধানে পরাজিত করেছেন ২৮ বছর বয়সি অসম-কন্যা বক্সার লাভলিনা বড়গোঁহাই।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande