ডাঃ নীলরতন সরকারের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ মে (হি.স.): প্রখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ স্যার নীলরতন সরকারের প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানিয়ে লেখেন, খ্যাতনামা চি
নীলরতন সরকারের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১৮ মে (হি.স.): প্রখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ স্যার নীলরতন সরকারের প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি শ্রদ্ধা জানিয়ে লেখেন, খ্যাতনামা চিকিৎসক ও শিক্ষাবিদ ডা. নীলরতন সরকারের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য।

​উল্লেখ্য, স্যার নীলরতন সরকার ভারতের চিকিৎসাবিজ্ঞান ও শিক্ষা প্রসারের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি দেশের বহু শিক্ষা সংস্থা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন এবং সেগুলির উন্নয়নে সাধ্যমতো আর্থিক ও পরিকাঠামোগত সাহায্য করেছিলেন। চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশীয় শিল্প স্থাপনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।

​১৮৮৮ খ্রিস্টাব্দে নীলরতন সরকার পূর্ববঙ্গের বিশিষ্ট ব্রাহ্ম ধর্ম প্রচারক গিরিশচন্দ্র মজুমদারের কন্যা নির্মলাদেবীকে বিবাহ করেন। প্রসঙ্গত, ভারতে অস্থি সংক্রান্ত চিকিৎসায় প্রথম এক্স-রশ্মি ব্যবহারের কৃতিত্ব তাঁরই। এছাড়া তৎকালীন কলকাতা শহরে জাতীয় চিকিৎসাবিজ্ঞান শিক্ষার প্রসারে এবং আর. জি. কর মেডিক্যাল কলেজ (তৎকালীন আরজি কর মেডিক্যাল স্কুল ও হাসপাতাল) স্থাপনে তিনি অত্যন্ত অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande