খেজুরিতে কংগ্রেস প্রতিনিধি দলের ওপর হামলার প্রতিবাদ, রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচিতে সোচ্চার কংগ্রেস
কলকাতা, ১৮ মে (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে ফেরার পথে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দলের প্রতিনিধি দলের ওপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনার তীব্র প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে সমস্ত থানা
খেজুরিতে কংগ্রেস প্রতিনিধি দলের ওপর হামলার প্রতিবাদ, রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচিতে সোচ্চার কংগ্রেস


কলকাতা, ১৮ মে (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে ফেরার পথে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দলের প্রতিনিধি দলের ওপর হামলার অভিযোগ উঠল। এই ঘটনার তীব্র প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে সমস্ত থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনে শামিল হলেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। সুদূর দার্জিলিং থেকে শুরু করে উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার একাধিক থানায় এদিন দলের সাধারণ কর্মীরা নতুন সরকারের পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা ও ক্ষোভ উগরে দেন।

​রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌরভ প্রসাদ জানিয়েছেন, খেজুরির ওই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এদিনের থানা ঘেরাও কর্মসূচিতে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া মিলেছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা রাস্তায় নেমেছেন। তিনি স্পষ্ট করে দেন, এই ধরণের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন আগামী দিনেও জারি থাকবে।

​কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যে নতুন সরকার গঠনের পর যেখানে নিরপেক্ষতা ও গণতন্ত্র বজায় রাখার কথা, সেখানে প্রথম থেকেই বিরোধীদের ওপর এভাবে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। উদ্ভূত এই আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমাধানে অবিলম্বে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande