
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : ১০০ কোটি টাকারও বেশি ব্যাঙ্ক জালিয়াতি মামলায় আম আদমি পার্টি (এএপি)–র নেতা দীপক সিংগলাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মহেশ টিম্বার প্রাইভেট লিমিটেড এর সঙ্গে জড়িত একটি আর্থিক কেলেঙ্কারির তদন্ত চলাকালীন এই এই পদক্ষেপ নেওয়া হয়। ইডি সূত্রে জানা গেছে, সোমবার সকালে দিল্লি ও গোয়ায় সাতটি পৃথক স্থানে একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশিতে পাওয়া তথ্য ও নথির ভিত্তিতেই দীপক সিংগলাকে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। এই মামলার সঙ্গে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার যোগসূত্র রয়েছে বলেও তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে।
আম আদমি পার্টি (এএপি)–র প্রধান অরবিন্দ কেজরিওয়াল এই গ্রেফতারিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে-এ দাবি করেন, দীপক সিংগলাকে কোনও অপরাধের জন্য নয়, বরং রাজনৈতিক কারণে এবং বিজেপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে। দীপক সাহসী এবং দেশের জন্য লড়ছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস