'বেআইনি' বহুতল ভাঙার কাজ শুরু হাওড়ায়
হাওড়া, ১৮ মে (হি.স.): রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পরেই ''বেআইনি'' বহুতলের তালিকা তৈরি করেছিল হাওড়া পুরসভা। সোমবার দুপুরে তালিকার প্রথম ''বেআইনি'' বহুতল ভাঙার জন্য বুলডোজার নামালো হাওড়ায়। এ দিন নবান্ন থেকে দেড় কিলোমিটার দুরে শরৎ চ্যাটার্জি রো
'বেআইনি' বহুতল ভাঙার কাজ শুরু হাওড়ায়


হাওড়া, ১৮ মে (হি.স.): রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পরেই 'বেআইনি' বহুতলের তালিকা তৈরি করেছিল হাওড়া পুরসভা। সোমবার দুপুরে তালিকার প্রথম 'বেআইনি' বহুতল ভাঙার জন্য বুলডোজার নামালো হাওড়ায়। এ দিন নবান্ন থেকে দেড় কিলোমিটার দুরে শরৎ চ্যাটার্জি রোডের উপরে তৈরি করা একটি ৬ তলা 'বেআইনি' বহুতল ভাঙার কাজ শুরু করে পুরসভা। আনা হয় বুলডোজার। পুরসভা সূত্রে জানা গেছে, ওই বাড়ির মালিক দু’তলার অনুমোদন নিয়ে ৬ তলা বহুতল তৈরি করেছে। রাস্তাতেও প্রয়োজনীয় ছাড় দেওয়া হয়নি। ইতিমধ্যে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

এ দিন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি পাহারায় এই ভাঙার কাজ শুরু হয়। ভাঙার কাজ শুরু হওয়ার পরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও প্রাথমিক ভাবে কোনও প্রতিরোধ হয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে পুর ও নগরোন্নয়ন দফতর থেকে হাওড়া পুরসভাকে সমস্ত বেআইনি বাড়ি চিহ্নিত করে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পরেই ২০২২ থেকে ২০২৬ পর্যন্ত ৬০০টি বেআইনি বাড়ির তালিকা তৈরি করে পুরসভা। এর মধ্যে ৬টি ওয়ার্ডের ৬টি বাড়িকে অবিলম্বে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande