নগাঁওয়ের সামাগুড়িতে পুলিশি অভিযানে উদ্ধার মাদকদ্রব্য, ধৃত যুবক
নগাঁও (অসম), ১৮ মে (হি.স.) : রাজ্যে মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে পাচারকারীদের। এবার মাদকদ্রব্যের বিরুদ্ধে নগাঁও জেলার অন্তর্গত
নগাঁওয়ের সামাগুড়িতে পুলিশি অভিযানে উদ্ধার মাদকদ্রব্য, ধৃত যুবক


নগাঁও (অসম), ১৮ মে (হি.স.) : রাজ্যে মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে পাচারকারীদের।

এবার মাদকদ্রব্যের বিরুদ্ধে নগাঁও জেলার অন্তর্গত সামাগুড়িতে অভিযান চালিয়ে আটটি কন্টেইনার থেকে ১২ গ্রাম মাদক সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবককে কাজিরঙা কুঠরি এলাকার বাসিন্দা বাবুল আলি বলে পরিচয় পাওয়া গেছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার রাতে সামাগুড়ি তিনিআলিতে অভিযান চালিয়ে বাবুল আলিকে আটক করে পুলিশ। পুলিশের তদন্তকারী আধিকারিক জানান, ধৃত বাবুল আলি সামাগুড়ির বরমা এলাকা থেকে মাদকদ্রব্যগুলি সংগ্রহ করে অন্যত্র পাচার করার মতলবে ছিল। আরও তথ্য উদ্ধার করতে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande