
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): ব্যাঙ্ক জালিয়াতি মামলায় সোমবার আম আদমি পার্টির নেতা দীপক সিংগলার বাসভবনে অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার দীপকের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তল্লাশি অভিযান চলছে।
ইডি-র এই অভিযানের বিরুদ্ধে সরব হয়েছেন এএপি নেত্রী অতিশী মারলেনা। তিনি বলেন, সারা দেশ দেখেছে বিজেপি কীভাবে তৃণমূলের বিরুদ্ধে ইডি-কে ব্যবহার করেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পঞ্জাবে পরবর্তী নিশানা শুরু হয়। সঞ্জীব অরোরার মতো যে নেতারা বিজেপিতে যোগ দিতে রাজি হননি, তাঁদের জেলে পাঠানো হয়েছে। পঞ্জাবের পর গোয়া, বিজেপি জানে ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে জনগণ তাদের সরকার থেকে সরিয়ে দেবে। আজ সকাল থেকে গোয়ার সহ-ইনচার্জ দীপক সিংগলার বাসভবনে ইডি-র অভিযান চলছে। তারা আম আদমি পার্টির সমস্ত তথ্য চুরি করার চেষ্টা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ