লখিমপুর খেরিতে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত ৮, আহত দু'জন
লখিমপুর খেরি, ১৮ মে (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়াও দু''জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার সিসাইয়া-লখিমপুর জাতীয় সড়কে একটি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জ
লখিমপুর খেরিতে ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত ৮, আহত দু'জন


লখিমপুর খেরি, ১৮ মে (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় ভ্যান ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৮ জনের। এছাড়াও দু'জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার সিসাইয়া-লখিমপুর জাতীয় সড়কে একটি ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং আরও দু'জন গুরুতর আহত হয়েছেন।

লখিমপুর থেকে সিসাইয়া যাওয়ার পথে উঁচগাঁও এবং ভরহেতা গ্রামের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। ধৌরাহরা সার্কেল অফিসার শামশের বাহাদুর সিং জানান, আহতদের দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande