শ্রীভূমির প্রাক্তন সেনাকর্মী ও তাঁদের বিধবা স্ত্রীদের জন্য ওয়েলফেয়ার আইটেমের আবেদন গ্রহণ চলছে
শ্রীভূমি (অসম), ১৮ মে (হি.স.) : শ্রীভূমি জেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং তাঁদের বিধবা স্ত্রীদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের “ওয়েলফেয়ার আইটেম”-এর আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে
শ্রীভূমির প্রাক্তন সেনাকর্মী ও তাঁদের বিধবা স্ত্রীদের জন্য ওয়েলফেয়ার আইটেমের আবেদন গ্রহণ চলছে


শ্রীভূমি (অসম), ১৮ মে (হি.স.) : শ্রীভূমি জেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং তাঁদের বিধবা স্ত্রীদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের “ওয়েলফেয়ার আইটেম”-এর আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এ ব্যাপারে এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, আগ্রহী প্রাক্তন সেনাকর্মী ও তাঁদের বিধবা পত্নীদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহ এবং বিস্তারিত বিবরণের জন্য শ্রীভূমির জেলা সৈনিক কল্যাণ কার্যালয়ে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এই ওয়েলফেয়ার আইটেমগুলি প্রাক্তন সেনাদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অংশ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande