
কলকাতা, ১৮ মে (হি. স. ) : আগাম জামিনের আবেদন জানিয়েই সোমবার হাই কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের পরে ফের উত্তপ্ত আইনি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে কলকাতা হাই কোর্ট। এবার তাই সরাসরি আদালতের দ্বারস্থ হলেন তিনি। তাঁর বিরুদ্ধে সম্প্রতি বিধাননগরে সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরের ভিত্তিতে তিনি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন।
তৃণমূল শিবিরের স্পষ্ট অভিযোগ, নতুন সরকারের জমানায় রাজ্যজুড়ে তীব্র ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে বলে দাবি জোড়াফুল শিবিরের। এই পরিস্থিতিতে আদালতের জরুরি হস্তক্ষেপ চেয়েই মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত