মুর্শিদাবাদে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, জিয়াগঞ্জে উপড়ে পড়ল প্রাচীন গাছ
মুর্শিদাবাদ, ১৮ মে (হি. স.): সোমবার বিকেলে আচমকা কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত হয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকা। ভরতপুরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পাশাপাশি জিয়াগঞ্জে কয়েকশো বছরের পুরনো একটি বিশাল গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় জনজীবন। ক্ষ
একজনের মৃত্যু


মুর্শিদাবাদ, ১৮ মে (হি. স.): সোমবার বিকেলে আচমকা কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত হয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকা। ভরতপুরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পাশাপাশি জিয়াগঞ্জে কয়েকশো বছরের পুরনো একটি বিশাল গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় জনজীবন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান ও বাড়ি।জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম বিলকিস বেগম (৪৬)। বিকেলে ঝড়-বৃষ্টির সময় বাড়ির কাছে মাঠে বাঁধা গবাদিপশু ফিরিয়ে আনতে যান তিনি। আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। সেই সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন তিনি।মৃতের স্বামী শেরআলি শেখ জানান, স্থানীয় বাসিন্দারা দ্রুত বিলকিস বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।অন্যদিকে, জিয়াগঞ্জ এলাকায় প্রবল ঝড়ের দাপটে একটি প্রাচীন গাছ উপড়ে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। বেশ কয়েকটি দোকান ও বাড়িরও ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দা ডালুনি বিবি জানান, আচমকা ঝড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের উদ্যোগে গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande