প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে নরওয়ের সর্বোচ্চ নাগরিক সম্মান
ওসলো, ১৮ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবার নরওয়ের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট’-এ ভূষিত করা হলো। এটি প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত ৩২তম আন্তর্জাতিক সম্মান। উল্লেখ্য, ‘গ্র্যান্ড ক
নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড ও প্রধানমন্ত্রী  মোদী


ওসলো, ১৮ মে (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোমবার নরওয়ের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট’-এ ভূষিত করা হলো। এটি প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত ৩২তম আন্তর্জাতিক সম্মান।

উল্লেখ্য, ‘গ্র্যান্ড ক্রস’ হলো রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিটের সর্বোচ্চ বিভাগ। নরওয়ের স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়ে থাকে। ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং বিশ্বমঞ্চে অনুকরণীয় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মানে ভূষিত করেন।

এই অনন্য সম্মান পাওয়ার পর প্রধানমন্ত্রী নরওয়ে সরকারকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স -এ লিখেছেন, এই সম্মান পেয়ে আমি অত্যন্ত গর্বিত। আমি এই সম্মান ভারতের ১৪০ কোটি জনগণকে উৎসর্গ করছি। এটি ভারত ও নরওয়ের মধ্যকার চিরস্থায়ী বন্ধুত্ব এবং বিশ্বজনীন অগ্রগতির প্রতি দুই দেশের যৌথ অঙ্গীকারের প্রতীক।

অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বার্তায় একে দুই দেশের বন্ধুত্বের এক বিশেষ উপহার হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদী এই সম্মানকে ভারত ও নরওয়ের ঐতিহাসিক সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন এবং এটিকে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক স্নেহ ও সদ্ভাবনার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, এর ঠিক একদিন আগেই সুইডেন সফরের সময় প্রধানমন্ত্রী মোদীকে সে দেশের মর্যাদাপূর্ণ ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস’ সম্মানে ভূষিত করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande