হাড়োয়ায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনা, ১৮ মে (হি.স.): উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, রবিবার গভীর রাতে হাড়োয়া অটো স্ট্যান্ডের কাছে তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় আইএসএফ-আশ্রিত দুষ্কৃতীরা।
হাড়োয়ায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে


উত্তর ২৪ পরগনা, ১৮ মে (হি.স.): উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, রবিবার গভীর রাতে হাড়োয়া অটো স্ট্যান্ডের কাছে তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় আইএসএফ-আশ্রিত দুষ্কৃতীরা। লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান মোজাম্মেল হোসেনকে মারধর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তৃণমূলের দাবি, পরিকল্পিত ভাবেই এই হামলা ও লুটপাট চালানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande