
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): দিল্লির জনকপুরীর স্কুলে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের জামিনের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে আবেদন জানাল দিল্লি পুলিশ। চলতি মাসের গোড়ায় পশ্চিম দিল্লির একটি বেসরকারি স্কুলের শৌচাগারে তিন বছরের এক শিশুর ধর্ষণের ঘটনা ঘটে। ললিত কুমার নামে ৫৭ বছর বয়সি একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু নিম্ন আদালতে সেই ব্যক্তি জামিন পেয়ে যায়। সোমবার দিল্লি হাই কোর্টে সরকারি আইনজীবী সওয়াল করেন, পকসো আইনে এই ধরনের অপরাধের সাজা ন্যূনতম ২০ বছরের কারাবাস। শিশুটি অভিযুক্তকে শনাক্ত করেছে। তা সত্ত্বেও নিম্ন আদালত লোকটিকে জামিন দিয়েছে। মঙ্গলবার আবেদনের শুনানি হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ