
নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভি ডি সতীশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হিসেবে সতীশনের কার্যকালের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার সকালে কেরলমের মুখ্য়মন্ত্রী পদে শপথ নেন ভি ডি সতীশন। তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সতীশনকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
কেরলমের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানান, সতীশনের কার্যকালের জন্য আমার শুভকামনা রইল। জনগণের আকাঙ্ক্ষা পূরণে নবগঠিত কেরলম সরকারকে কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ