সপ্তম বেতন কমিশনকে স্বাগত জানিয়েও বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ সরকারি কর্মচারীদের
কলকাতা, ১৮ মে (হি.স.): নবগঠিত রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। তবে একই সঙ্গে এই কমিশন কবে গঠন হবে, কতদিনের মধ্যে তা রিপোর্ট জমা দেবে এবং বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ)
সপ্তম বেতন কমিশনকে স্বাগত জানিয়েও বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ সরকারি কর্মচারীদের


কলকাতা, ১৮ মে (হি.স.): নবগঠিত রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। তবে একই সঙ্গে এই কমিশন কবে গঠন হবে, কতদিনের মধ্যে তা রিপোর্ট জমা দেবে এবং বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) কবে মেটানো হবে— সে বিষয়ে সরকারের তরফে কোনও স্পষ্ট রূপরেখা না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি।

​সোমবার এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশীষ দাস বলেন, “ষষ্ঠ বেতন কমিশনের বেতন কাঠামোর কার্যকারিতা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক। কিন্তু তার সময়সীমা নিয়ে সরকার সম্পূর্ণ নীরব থেকেছে।”

​এই প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, গত ১১ এপ্রিল মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে ডিএ সংক্রান্ত সরকারের অবস্থান নিয়ে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। কিন্তু বাস্তবে বকেয়া মহার্ঘ ভাতার বিষয়টি এদিনের বৈঠকের আলোচ্যসূচীতেই স্থান পায়নি। সংগঠনের দাবি, সরকারের এই উদাসীনতায় রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা চরম হতাশ ও বিস্মিত হয়েছেন।

​বিবৃতিতে ইউনিয়নের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রায় মেনে 'রোপা-২০০৯'

অনুযায়ী সমস্ত বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, আগের বাজেট অধিবেশনে ঘোষিত অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা এবং এআইসিপিআই সূচকের নিরিখে বকেয়া থাকা মোট ৪২ শতাংশ ডিএ দ্রুত প্রদানের জোর দাবি তুলেছে সংগঠনটি। এছাড়াও, ভবিষ্যতে মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে একটি স্থায়ী আদেশনামা বা নোটিফিকেশন প্রকাশের দাবিও জানিয়েছে কর্মচারীদের এই শীর্ষ সংগঠন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande