মেরাপানিতে দুরন্ত ডাম্পারের ধাক্কায় হত পথচারী
গোলাঘাট (অসম), ১৮ মে (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত মেরাপানিতে দুরন্ত ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন জনৈক পথচারী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভয়াবহ দুর্ঘটনাটি আজ সোমবার সকালে মেরাপানির ওদালিপথার এলাকায়
মেরাপানিতে দুরন্ত ডাম্পারের ধাক্কায় হত পথচারী


গোলাঘাট (অসম), ১৮ মে (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত মেরাপানিতে দুরন্ত ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন জনৈক পথচারী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভয়াবহ দুর্ঘটনাটি আজ সোমবার সকালে মেরাপানির ওদালিপথার এলাকায় সংঘটিত হয়েছে। জানা গেছে, চন্দনপুরের বাসিন্দা চণ্ডে গিরি নামের জনৈক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় মারুতি স্টোন ক্রাশার থেকে পাথর বহনকারী এনএল ০৫ জি ২৪৯৫ নম্বরের একটি দ্রুতগতির ডাম্পার তাঁকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে পিষে ফেলে ঘাতক ডাম্পারটি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই পথচারীটির মৃত্যু হয়।

অন্যদিকে, দুর্ঘটনা সংঘটিত করে ডাম্পার সহ দিগন্ত বরা নামের চালক জামুগুড়ি থানায় আত্মসমর্পণ করেন। মেরাপানি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি আত্মসমর্পণকারী ডাম্পার-চালক দিগন্ত বরাকে জামুগুড়ি পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে মেরাপানি পুলিশ।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ডাম্পারের বেপরোয়া চলাচলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তা অবরোধ করে ডাম্পারগুলোর বিরুদ্ধে ধরনা ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande