প্রাক-বর্ষা প্রস্তুতি ও বন্যা রুখতে সেচ দফতর ও ডিভিসি-র সঙ্গে মুখ্যমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক, পুরসভাগুলিকে সতর্ক থাকার নির্দেশ অগ্নিমিত্রা পালের
কলকাতা, ১৮ মে (হি.স.): রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে সোমবার নবান্নে প্রাক-বর্ষাকালীন পরিস্থিতি ও বন্যা মোকাবিলার প্রস্তুতি নিয়ে সেচ দফতরের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হল। রাজ্য মন্ত্রিসভার দ্বিতী
মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক


কলকাতা, ১৮ মে (হি.স.): রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে সোমবার নবান্নে প্রাক-বর্ষাকালীন পরিস্থিতি ও বন্যা মোকাবিলার প্রস্তুতি নিয়ে সেচ দফতরের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হল। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পাশাপাশি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়। এদিনের বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-র উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন। বর্ষার মরশুমে ডিভিসি-র জল ছাড়ার নীতি এবং রাজ্য জুড়ে প্লাবন পরিস্থিতি মোকাবিলায় আগাম কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিয়ে বৈঠকে খোলামেলা আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

​এই প্রসঙ্গে বৈঠকের পর রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, বর্ষায় রাজ্যের বিভিন্ন এলাকায় যাতে কোনওভাবেই বানভাসি পরিস্থিতির উদ্ভব না হয়, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নিকাশি ব্যবস্থা যাতে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কাজ করে, সে বিষয়ে নজর দিতে রাজ্যের সমস্ত পুরসভা ও কর্পোরেশনকে সতর্ক করার জন্য ইতিমধ্যেই সেচ দফতরের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

​পুরমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্ষার জমা জল ও বন্যা পরিস্থিতি রুখতে পুর ও নগরোন্নয়ন দফতর এবং সেচ দফতর যৌথভাবে কাজ করবে। নিচু এলাকাগুলি থেকে দ্রুত জল বের করার জন্য পর্যাপ্ত পাম্পের ব্যবস্থা রাখা এবং নদীবাঁধগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande